সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে এই অঞ্চলের গণমানুষের শিক্ষাবিস্তারে, সাংস্কৃতিক আন্দোলনে, মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারে, জাতীয় ও রাষ্ট্রিক প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ কলেজের শিক্ষার্থীরা এখানে পড়াশুনা করে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির বৃহৎ কল্যাণ সাধনে যাতে অবদান রাখতে পারে সেজন্য বর্তমান কলেজ প্রশাসন, শিক্ষক, কর্মচারী এবং কলেজের সাথে সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।